বিজ্ঞাপন

নীলচক্রের ‘ধোকা’, জমজমাট পার্টিতে উপস্থিতি আছেন বালামও 

কে যে কখন কার চোখে ধুলা দিয়ে যায়, লাল নীল বাতির ভিড়ে সেই ধোঁকার গল্প এবার ঈদে আসছে বড় পর্দায়। আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমা ‘ধোকা’ শিরোনামে গানে সেই ইঙ্গিত মিলেছে। 

বিজ্ঞাপন

‘নীলচক্র’ সিনেমার তৃতীয় গান প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (৫ জুন)। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন এটি পার্টি সং। প্রকাশিত ভিডিওতেও সেটিই দেখা যাচ্ছে, যেখানে সুর সংগীত ও গায়ক বালাম নিজেও অভিনয় করেছেন। আর শব্দের কারুকার্যে রবিউল ইসলাম জীবনের কলম।

গানটি প্রসঙ্গে বালাম বলছেন, প্রেম আর বিশ্বাসঘাতকের অনুভূতি নিয়ে গানটি বিশেষ জায়গা দখল করেছে। আশা করি শ্রোতারা এই গানকে ভালোবাসবেন এবং ‘নীলচক্র’র গল্পের সঙ্গে হৃদয় থেকে মিলিয়ে উপভোগ করবেন।

গীতিকার  রবিউল ইসলাম জীবন বলেন, ‘বালাম ভাইয়ের সঙ্গে আগেও অনেক কাজ হয়েছে। সুরের উপর গানটি লিখেছি। আশা করি সিনেমাটি দর্শক পছন্দ করবে।’ 

একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে এই ঈদে আসছে আরিফন শুভর সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র : ব্লু গ্যাং’।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মিঠু খান বলছেন, আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না। ব্লু ফিল্ম র‍্যাকেট—যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগত, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিলেটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

পড়ুন: মৌলভীবাজারে সেনাবাহিনীর নিরাপত্তায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

দেখুন: কক্সবাজারে জার্মান ভক্তদের বিশ্বকাপ উন্মাদনা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন