বিজ্ঞাপন

মুসলিম সম্প্রদায়কে পুতিনের ঈদের শুভেচ্ছা

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানিয়েছেন পুতিন।

বিজ্ঞাপন

রুশ ভাষায় ঈদুল আজহাকে বলা হয় ‘কুরবান বায়রাম’। পুতিনের শুভেচ্ছাবার্তা রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে ঈদুল আজহাকে কুরবান বায়রাম বলেই উল্লেখ করেছেন তিনি।

বিশ্বের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে পুতিন বলেছেন, “মুসলিমরা কুরবান বায়রাম উদযাপনের মাধ্যমে নিজেদের পূর্ব প্রজন্মের শিক্ষা ও ঐতিহ্য, দয়া এবং সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়— তাকেই এগিয়ে নিয়ে যান।

রাশিয়ার ক্ষেত্রে আমি বলব, মুসলিম সম্প্রদায় বিভিন্ন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মুসলিম সংস্থা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। নিজেদের সংস্কৃতি, শিক্ষা, বিভিন্ন গঠনমূলক কার্যক্রম ও সেবাপরায়ণ মনোভাব নিয়ে প্রতিনিয়ত তারা রাশিয়া এবং তার জনগণকে সেবা করে যাচ্ছেন। এটা সত্যিই বিশেষ স্বীকৃতি এবং প্রশংসার দাবি রাখে।”

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৬০ লাখ। দেশটিতে সরকারিভাবে খ্রিস্টান, ইসলাম, ইহুদি এবং বৌদ্ধ— এই চারটি ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়।

রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম খ্রিস্টান, তারপর দ্বিতীয় স্থানেই রয়েছে মুসলিমরা। দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম।

পড়ুন: পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’, হুঁশিয়ারি ট্রাম্পের

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন