বিজ্ঞাপন

সেনা ক্যাম্প ও সিএমএইচে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঢাকার বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৭ জুন) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সিএমএইচে পরিদর্শনকালে সেনাপ্রধান হাসপাতালে চিকিৎসাধীন সামরিক রোগীদের এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকাস্থ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সেখানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

সেনাসদস্যগণ সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত এবং অত্যন্ত আনন্দিত হন। তিনি তাদের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন