বিজ্ঞাপন

গুজরাটে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২ শতাধিক

ভারতের গুজরাটে বুধবার সকার ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা— ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২০৩ জন। এতে ভারতের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে করোনায় আক্রান্তদের মোট সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২৮১ জনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গুজরাট রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ২৩ জন বর্তমানে হাসপাতালে এবং বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আরও বলা হয়েছে, বুধবার ২০৩ জন করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি ১৪৯ জন করোনা থেকে সুস্থও হয়ে উঠেছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, গত ১ জুন থেকে ১১ জুন— ১০ দিনে গুজরাটে দৈনিক হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন ৯ জুন— ২৩৫ জন; আর সবচেয়ে কম সংখ্যক আক্রান্ত হয়েছেন ১ জুন—৫৫ জন।

প্রসঙ্গত, জুন মাসের শুরু থেকেই গুজরাটে করোনার ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। গত ১ জুন রাজ্যটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২০ জন। তারপর মাত্র ১১ দিনে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ১ হাজার ২৮১ জনে।

পড়ুন: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, ৬ জনের মৃত্যু

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন