বিজ্ঞাপন

বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় রামপাল সদর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও ত্যাগের মাধ্যমে দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় ও ত্যাগী নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মানববন্ধন এবং ভিত্তিহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা। একইসঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রথমবার জ্যেষ্ঠ সাংবাদিকদের অভিজ্ঞতা নিয়ে আয়োজন ‘স্মৃতিকথা’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন