বিজ্ঞাপন

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, পুতিন বললেন ‘দুঃখজনক’

ভারতের গুজরাটে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার খবরে শোক জানাচ্ছেন বিশ্বনেতারা। এরইমধ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি শোকবার্তা পাঠিয়ে বিমান বিধ্বস্তের ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের উদ্ধৃতি দিয়ে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আহমেদাবাদ বিমানবন্দরে দুর্ঘটনার মর্মান্তিক পরিণতির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন।’

নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশের পাশাপাশি, এ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেছেন পুতিন। এছাড়া ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ ক্ষতিগ্রস্ত লোকজন এবং সরকারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিমান দুর্ঘটনার প্রতিক্রিয়ায় আহমেদাবাদের দৃশ্যগুলোকে (বিধ্বস্ত বিমানের) ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সামাজিক মাধ্যম এক্সে এই বার্তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

পোস্টে তিনি লেখেন, ‘ভারতের আহমেদাবাদ শহরে অনেক ব্রিটিশ নাগরিককে বহনকারী লন্ডনগামী বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্যগুলো অত্যন্ত ভয়াবহ।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সম্পর্কে আমাকে আপডেট জানানো হচ্ছে। গভীর দুর্দশার এই সময়ে যাত্রী এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

ভারতে বিধ্বস্ত হওয়া বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের কোনো আরোহী বেঁচে নেই। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ভারতে বিমান দুর্ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন ‘বিধ্বংসী’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন