বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮, আহত ১০০

বিজ্ঞাপন

ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার (১৪ জুন) দিবাগত রাতে ৮ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি।

ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষ মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) বলেছে, তেল আবিবের বাত ইয়াম এলাকায় তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৯ বছর বয়সী ও ৮০ বছর বয়সী দুই নারী এবং ১০ বছর বয়সী এক শিশু আছে। আহত হয়েছে ১০০ জন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর তামরাতে হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

আল জাজিরা জানায়, ইরানি হামলার জেরে পুরো ইসরাইলে সাইরেন বেজে উঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা যায়। বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি বাহিনী ইরানজুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালানোর পর ইরান একযোগে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত স্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পড়ুন: শান্তির জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান

এস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন