গাজা ও সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ভারতের বামপন্থী সংগঠনগুলো মুম্বাইয়ের আজাদ ময়দানে ১৮ জুন একটি প্রচার সভার আয়োজন করেছে। এই সভার পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে তিনি লেখেন, “মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সবাই ফিলিস্তিনের জন্য একত্রিত হোন।” তার এই আহ্বানের পর থেকেই নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।
অনেক ভারতীয় নেটিজেনের অভিযোগ, স্বরা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ইস্যুতে সোচ্চার থাকেন, কিন্তু অন্যান্য সংখ্যালঘু বা নিপীড়িত গোষ্ঠীর জন্য তাকে সচরাচর কথা বলতে শোনা যায় না।
একজন মন্তব্য করেন, “পেহেলগাম, সিরিয়া, সুদানের খ্রিস্টান কিংবা পাকিস্তানের হিন্দুদের বিষয়ে আপনি কিছু বলেন না। মুসলিমদের জন্য এত দরদ থাকলে বালোচিস্তানের মুসলমানদের কথাও বলুন।”
আরেকজন মন্তব্য করেছেন, “পেহেলগামের হামলায় নিহতদের জন্য তো কোনো সভা ডাকেননি, তখন তো এমন সক্রিয় ছিলেন না। ফিলিস্তিনিদের জন্য এত আবেগ কেন?”
এনএ/


