সিনেমার শুরুতেই মোদীর উক্তি প্রদর্শনের নির্দেশ

0
100
সিনেমার শুরুতেই মোদীর উক্তি প্রদর্শনের নির্দেশ
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

সিনেমার শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উক্তি প্রদর্শন বাধ্যতামূলক করেছে দেশটির চলচ্চিত্র সেন্সর বোর্ড। তাদের নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত সতর্কীকরণ বার্তা দেখানোর আগেই মোদীর এই বক্তব্য যুক্ত করতে হবে। সম্প্রতি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য উঠে এসেছে।

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আমির খান অভিনীত নতুন বলিউড সিনেমা সিতারে জামিন পার। নিয়ম অনুযায়ী, সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হয় সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এ। ছাড়পত্র দেওয়ার পাশাপাশি বোর্ড সিনেমাটিতে কিছু সংশোধন ও সংযোজনের নির্দেশও দেয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনের কথা বলা হয়েছে তা হলো— ছবির একদম শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উক্তি যুক্ত করতে হবে, এবং সেটি যেন সাধারণ সতর্কবার্তার আগেই প্রদর্শিত হয়।

এছাড়া, ছবির কিছু দৃশ্যে ব্যবহৃত ‘কমল’ শব্দটি (যা ভারতের একটি রাজনৈতিক প্রতীকের সঙ্গে সম্পৃক্ত) বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। তাদের মতে, এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল হিসেবে বিবেচিত হতে পারে।

আরেকটি পরিবর্তন এসেছে লিঙ্গনিরপেক্ষতা রক্ষার বিষয়ে। যেখানে এক নারী ব্যবসায়ীকে ‘বিজনেসওম্যান’ বলা হয়েছিল, সেখানে ‘বিজনেসপার্সন’ শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া, প্রয়াত সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের নাম বাদ দিয়ে তার পরিবর্তে ‘লাভবার্ডস’ শব্দ ব্যবহারের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, বোর্ডের এই দাবিগুলি নিয়ে আমির খুব একটা খুশি নন। এ কারণে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তিনি একটি বৈঠক করবেন বলেও শোনা যাচ্ছিল। তবে গত মঙ্গলবার ছবিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। ছবিটি ২ ঘণ্টা ৩৮ মিনিটের বলে জানা গেছে ।

এনএ/

দেখুন: জংলী সিনেমা দেখে যা বললেন দর্শক

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.