সব ছেড়ে এবার জ্যাকলিনের মন আধ্যাত্মিকতায়

0
91
জ্যাকলিনের গ্ল্যামার থেকে আধ্যাত্মিক যাত্রা
বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের অভিনীত নতুন সিনেমা হাউসফুল ৫ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র। গল্প, অভিনয় ও তারকাদের উপস্থিতি ঘিরে চলছে নানা আলোচনা।

কিন্তু সিনেমা মুক্তির ব্যস্ততা ও গ্ল্যামার জগৎ থেকে হঠাৎই নিজের জীবনধারায় পরিবর্তন এনেছেন জ্যাকলিন। আনন্দ-উৎসবের সময়টা উপভোগ করার বদলে তিনি পাড়ি জমিয়েছেন বেঙ্গালুরুতে, আধ্যাত্মিকতার খোঁজে। সেখানে তিনি আশ্রয় নিয়েছেন ভারতের খ্যাতিমান আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রমে।

আশ্রমে পৌঁছেই গুরুর সঙ্গে সাক্ষাৎ করেন জ্যাকলিন। সেই মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমার হৃদয় আনন্দে ভরে উঠেছে। গুরুদেব, জীবনের পথ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।”

ছবিতে দেখা যায়, তার পরনে ছিল গোলাপি সালোয়ার-কামিজ, মুখে ছিল না কোনো সাজগোজ। গুরুদেবের আশ্রমে তিনি যেন এক অন্যরকম শান্তি খুঁজে পেয়েছেন। শুধু গুরুর সঙ্গে সময় কাটিয়েই নয়, আশ্রমে থাকা হাতি, ঘোড়া, বাছুর ও ষাঁড়ের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে তাকে। শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলেছেন তিনি।

উল্লেখ্য, জ্যাকলিন দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন তার কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে, যিনি বর্তমানে আর্থিক কেলেঙ্কারির মামলায় জেলে আছেন। সেখান থেকেই বারবার জ্যাকলিনকে উপহার পাঠিয়ে আলোচনার কেন্দ্রে রেখেছেন তিনি।

হাউসফুল ৫ সিনেমার পর জ্যাকলিনকে দেখা যাবে পরিচালক আহমেদ খানের জঙ্গল ছবিতে, যেখানে তাঁর সঙ্গে থাকবেন অক্ষয় কুমার ও দিশা পাটানি।

এনএ/

দেখুন: একনজরে বিশ্বের আলোচিত সব খবর 

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.