খুলনায় শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও আর্থিক লেনদেনের অভিযোগ

0
85
খুলনায় শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও আর্থিক লেনদেনের অভিযোগ
বিজ্ঞাপন

খুলনার মুহসিন মহিলা কলেজে, উপাধ্যক্ষসহ ৮টি পদে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁস ও টাকা লেনদেন নিয়ে অভিযোগ রয়েছে। নিয়োগে একজনের কাছ থেকে, ১০ লাখ টাকাও নেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

কলেজের উপাধ্যক্ষ, ল্যাব সহকারীসহ মোট আটটি পদের নিয়োগ পরীক্ষায় এমন অসন্তোষ রয়েছে। অভিযোগ রয়েছে অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদ সভাপতির বিরুদ্ধে। প্রার্থীরা বলছেন, ১০-১৫ লাখ টাকা না দিলে চাকরি মিলছে না।

পরীক্ষা শুরুর আগেই বেঞ্চে প্রশ্নের উত্তর লেখা দেখা গেছে। পাশাপাশি প্রার্থীরা বলছেন, পরিচালনা পর্ষদের সভাপতি পরীক্ষা নিয়েছেন, যা নিয়মের বাইরে।

কলেজে গিয়ে দেখা যায়, অধ্যক্ষের জায়গায় সভাপতি শেখ কামরুজ্জামান বসে সবকিছু পরিচালনা করছেন। এতে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নিয়োগ বাতিল ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার কয়েক ঘণ্টা পর, সংবাদ প্রকাশ না করার জন্য সভাপতির পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ আসে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।

এনএ/

দেখুন: খুলনায় বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.