বিজ্ঞাপন

দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সংস্থাটি আরও বলছে, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া আগামী কয়েক দিন সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী দুদিন তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন: দুপুরের মধ্যে ৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন