ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
২৫ জুন, বুধবার, সকাল ১০. ৩০ মিনিট আকুবদন্ডী গ্রামে জুলাই শহীদ ওমর লাশ কবর থেকে তুলা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
লাশের সুরতহাল এবং ময়নাতদন্তের জন্য চলতি বছরের গত ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলনের জন্য
এ আদেশ দেন।
এ আদেশে বলা হয়, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর-২১(৮)২৪,জি.আর মামলা নম্বর-৩০৪/২৪ এর ভিকটিম ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। দেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ভিকটিমের অভিভাবকগণ সুরতহাল, ময়নাতদন্ত এবং স্থানীয় পুলিশকে অবগত না করে ওমরের লাশ ২০২৪ সালের ৫ আগস্ট পরিবারের লোকজন বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করেন।
ফলে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়নি। তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ভিকটিম ওমরের লাশ কবর হতে উত্তোলনের আদেশ প্রদান করা হয়।
এ কার্য সম্পাদনে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক আদেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমাকে নিয়োগ প্রদান করেছেন।
এ অবস্থায় বোয়ালখালী থানা ও উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত ওমরের মরদেহ কবর হতে উত্তোলনে সহযোগিতা করেন।
পড়ুন: ১৪ বছরের প্রেম: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিক উধাও
দেখুন: চকরিয়ায় দিনে বদলি রাতে পদায়ন থানার বিতর্কিত ওসির
ইম/


