বিজ্ঞাপন

নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভূঁইয়া, গণ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এস. কে. রুহি রনি এবং গণ পরিষদ কেন্দুয়া শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক রবিনসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

বক্তারা তাঁদের বক্তব্যে পরিবেশ বিপর্যয়ের নানা দিক তুলে ধরে বলেন, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার এবং এর অপব্যবহার প্রকৃতি ও জীববৈচিত্র্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। তারা পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে আরও সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, পরিবেশ রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ছোট ছোট সচেতন পদক্ষেপই পারে বড় পরিবর্তন আনতে।

আলোচনা শেষে পরিবেশ সচেতনতামূলক অঙ্গীকার গ্রহণ এবং পরিস্কার-পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।

পড়ুন: শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

দেখুন: ‘টিকটক আর পুল পার্টির আড়ালে মাদক ও দেহ ব্যবসা’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন