বিজ্ঞাপন

ছিলেন প্রেমিক-প্রেমিকা, সিদ্ধার্থ-শেফালির মৃত্যু একইভাবে 

বিজ্ঞাপন

বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র ৪২ বছরেই প্রয়াত হলেন কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। শুক্রবার দিবাগত রাতে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান অভিনেত্রী। তার আকস্মিক মৃত্যুতে রীতিমতো হতবাক গোটা বলিউড। 

আর শেফালির মৃত্যু স্মরণ করিয়ে দিল ৪ বছর আগে বিগ বস ১৩-এর প্রতিযোগী তথা অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু। ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। তারা দুজনেই ছিলেন বিগ বস ১৩-এর প্রতিযোগী। 

শেফালির মৃত্যু আরও একবার উস্কে দিল সিদ্ধার্থ শুক্লার মৃত্যুকে। হৃদরোগে আক্রান্ত হয়ে বি-টাউনে অল্প বয়সে প্রাণ হারানোর তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। বিগ বস ১৩-এ একসঙ্গেই অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ ও শেফালি। যেটি ২০১৯-২০২০-তে সম্প্রচার হয়েছিল। 

পুরো সিজনে দুজনেই দর্শকদের মনোরঞ্জন করতে দারুণ সফল হয়েছিলেন। আর চার বছরের ব্যবধানে দুই অভিনেতার একইভাবে মৃত্যু সকলকে হতবাক করেছে।

নিয়মিত শরীর চর্চায় অভ্যস্ত, জিম-ফিট সিদ্ধার্থেরও মৃত্যুর কারণ ছিল শেফালির মতোই কার্ডিয়াক অ্যারেস্ট। মাত্র ৪০ বছরেই সিদ্ধার্থের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা অনেক স্বাস্থ্য সচেতন মানুষের মনেই বিপদঘণ্টি বাজিয়েছিল। সেই বিপদ সংকেত ফের ফিরে এল শেফালি জরিওলার মৃত্যুর খবরে।

চল্লিশের কোটা সবে পার করেছেন শেফালি জরিওয়ালা। কতটা স্বাস্থ্য সচেতন ছিলেন তিনি তার প্রমাণ পারফেক্ট মেদহীন চেহারা। কিন্তু নিয়মিত শরীর চর্চা করা শেফালিও আচমকা আক্রান্ত হলেন হৃদরোগে।

বিগ বস ১৩-এ অন্যতম প্রতিযোগী ছিলেন কাঁটা লাগা গার্ল শেফালি আর এই সিজনের বিজয়ী হন সিদ্ধার্থ শুক্লা। ওই রিয়্যালিটি শো-তেই শেফালি জানিয়েছিলেন যে তার ও সিদ্ধার্থের সম্পর্কের কথা। 
অভিনেত্রী জানিয়েছিলেন, প্রায় দেড় দশক আগে সম্পর্কে ছিলেন তিনি ও সিদ্ধার্থ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকা হলেও শোয়ে দু’জনের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। 

তবে সম্পর্ক ভাঙার পরও তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। তবে শুধু পুরোনো সম্পর্কই নয়, বিগ বস ১৩ সিজনের দুই প্রতিযোগীর কয়েক বছরের ব্যবধানে এমন কাকতালীয়ভাবে একইভাবে মৃত্যু নিয়েও তোলপাড় নেটপাড়া।

পড়ুন: ইবির বাস চাপায় পু‌লিশ কন‌স্টেবল নিহত

দেখুন: মুখ খুললেন পলাশের স্ত্রী সুস্মিতা

ইম/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন