পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে টানা বৃষ্টিপাত, বজ্রপাত ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। এতে নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন এবং আহত হয়েছেন অন্তত ৪৫ জন।
পাঞ্জাবে ওকারা, খানেওয়াল, মুলতানসহ ১৩টি জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ওকারা জেলায়। সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে—যাদের মধ্যে রয়েছে শিশু ও নারী।
অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার সোয়াত ও মালাকান্দ জেলায় মারা গেছেন ১১ জন। শুধু সোয়াতেই নিখোঁজ রয়েছেন ১৭ জন। তীব্র বর্ষণে সোয়াত নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় অন্তত ৫৬টি বাড়ি ধ্বংস হয়েছে এবং বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
উদ্ধার তৎপরতায় কিছুটা বিলম্ব হওয়ায় সোয়াত জেলার তিনজন প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্য সচিব।
এনএ/


