মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার রাত ১১টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানী লালমাটিয়া গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
এদিকে নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর আদালত এ আদেশ দেন।
নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ’ এবং তার পরিবারের বিরুদ্ধে ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সম্পদ অর্জনের’ অভিযোগ রয়েছে দুদকের হাতে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

