ইউরোপে শুরু হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে দাবানল। গত সোমবার দাবানলের কারণে তুরস্কে অন্তত ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে তীব্র গরমের কারণে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এমনকি সাধারণত সহনীয় আবহাওয়ার দেশ নেদারল্যান্ডসেও সতর্কতা জারি করা হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বোচ্চতে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, জুন মাসে এতটা তাপপ্রবাহ একেবারেই অস্বাভাবিক। পশ্চিম ইউরোপের বড় অংশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড হয়েছে। সাধারণত এ ধরনের আবহাওয়া জুলাই-আগস্টে দেখা গেলেও এবার জুনেই তা দেখা দিয়েছে।
তুরস্কের পশ্চিমাঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে দাবানল। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির বন মন্ত্রণালয়।
বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) জানিয়েছে, পাঁচটি অঞ্চল থেকে অন্তত ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের পরিস্থিতি বাড়ছে।
পড়ুন: কানাডায় দ্রুত ছড়াচ্ছে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হচ্ছে হাজারো মানুষ
এস/


