ফিলিস্তিনের সংগঠন হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার ( ৮ জুলাই) এ বিষয়ে ইসরায়েল একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ওই নেতার ওপর হামলার কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রকাশ করা ওই ভিডিওতে উত্তর লেবাননের ত্রিপোলি শহরটির কাছে হামাসের গুরুত্বপূর্ণ ওই নেতার উপর হামলা চালানো হয়েছে, যা কয়েক মাসের মধ্যে এই অঞ্চলে প্রথম হত্যাকাণ্ড।
ভিডিওটিতে একটি গাড়ি রাস্তা দিয়ে চলাচল করতে দেখা যায় এবং তারপরে একটি বিস্ফোরণ ঘটে। তবে রয়টার্স স্বাধীনভাবে অবস্থান বা ভিডিওটি কখন ধারণ করা হয়েছিল তা যাচাই করতে পারেনি।
এদিকে, মঙ্গলবার রাতে এক বিবৃতিতে, ইসরায়েলি সেনাবাহিনী হামাসের ওই নেতার নাম মেহরান মুস্তাফা বাজুর বলে জানিয়েছে। তারা তাকে লেবাননে হামাসের অন্যতম প্রধান কমান্ডার হিসাবে উল্লেখ করে। হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ত্রিপোলির কাছে একটি গাড়িতে হামলা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ নিহতের সংখ্যা তিনজন বলে জানিয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। মন্ত্রণালয়ের মতে, হামলায় ১৩ জন আহত হয়েছেন।
হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী লেবাননের বিভিন্ন এলাকায় তাদের উপস্থিতি বজায় রেখেছেন। বেশিরভাগই এমন শিবিরগুলোতে যেখানে কয়েক দশক ধরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল রয়েছে।
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার (২০ জুন) এই হামলার দাবি করেছে ইসরায়েল। খবর আলজাজিরার।
লেবানন ইসরায়েলের বিরুদ্ধে কোনো যুদ্ধে ইরানের সঙ্গে যোগ দেবে না বলে জানিয়েছেন লেবাননের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার, দেশটির সর্বোচ্চ পদস্থ শিয়া রাজনীতিবিদ এবং হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র নাবিহ বেরি।
অধিকৃত পশ্চিম তীরের কালকিলিয়ার কাছে জিত গ্রামে গত ২৮ মে ভোরবেলা অভিযানরত ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে জসিম আল-সিদ্দেহ নামে এক ফিলিস্তিনি তরুণকে। ওই ঘটনা নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য।
হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রাখা হবে বলে সতর্ক করেছে ইসরায়েল। শুক্রবার (৬ জুন) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন।
পড়ুন: দোহায় ‘সিদ্ধান্ত ছাড়াই’ হামাস-ইসরায়েলের প্রথম দফার বৈঠক শেষ
এস/


