বিজ্ঞাপন

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ, দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত শিথিল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউর সময় শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে। তারপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এ নির্দেশনা জারি করা হয়।
 

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। তবে আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

বুধবার রাত থেকে শুরু হওয়া কারফিউর কারণে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পরও শহরে মানুষের কোনো কর্মচাঞ্চল্য দেখা যায়নি।

বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। হাটবাজার জনমানবহীন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদেরও কোনো তৎপরতা চোখে পড়েনি। তাদের টহলও দেখা যায়নি। তবে জেলা কারাগারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

বুধবার প্রথমে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা হয়। পরে সমাবেশ শেষ করে এনসিপি নেতারা বের হলে তাঁদের ঘিরে আবার হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। হামলা–সংঘর্ষের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

পড়ুন : গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন