জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং করছিলেন তিনি, এসময় হঠাৎ শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডে আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পান।
সুনেরাহ বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম, ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই।’
তার ভাষায়, ‘দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, এরপর প্রাথমিক ট্রিটমেন্ট নেই। প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তখন খুব একটা ব্যথা করেনি কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে।’
তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না, এখনো সঠিকভাবে বলতে পারছেন না অভিনেত্রী।
২০১১ সালে র্যাম্প মডেলিং শুরু করেন তিনি। এছাড়া থিয়েটারেও অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’-এর মাধ্যমে।
পড়ুন: এখন থেকে প্রতিটা দিন হবে বেঁচে থাকা ও সুখী থাকার জন্য: সুনেরাহ
এস/


