বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ-২০২৫ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ওই বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না। এর আগের বৈঠকে পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ।

২০১৫ সালে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার চালু করে আওয়ামী লীগ সরকার। এর মাধ্যমে তৃণমূলে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার অভিযোগ এনে এর বিরোধীতা করে আসছিলেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

পড়ুন : দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন