ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলে সবধরনের অস্ত্র রফতানি, আমদানি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া।
বৃহস্পতিবার (৩১ জুলাই) স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে সরকারি অধিবেশনের পর প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে ইসরায়েলমুখী কোনো সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিবহন করা যাবে না।
বিবৃতিতে জানানো হয়, গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজেই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ঐক্যহীনতা।
গাজার পরিস্থিতির কথা উল্লেখ করে সরকার মানবিক সহায়তা প্রদানের অস্বীকৃতির নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানুষ মরছে, কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিতভাবে অস্বীকার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের উচিত এগিয়ে আসা উচিত।
আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় ‘সাংবিধানিক ও নীতিগতভাবে’ অটল এবং এজন্য ইসরায়েল সরকারের বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ আসন্ন সপ্তাহগুলোতে নেয়া হবে বলেও স্লোভেনিয়া সরকার জানিয়েছে।
পড়ুন: ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের
এস/


