০১/০৩/২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ তিন জনের মৃত্যুদন্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ তিন জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় একজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। আজ রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেননা। জামিনে বের হয়ে তিনজনই পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া জহিরকোনা গ্রামের মৃত আবদুল মোতালিবের ছেলে মো. আনোয়ারুল ইসলাম, খুরশিদ মিয়া ও মেনু মিয়ার ছেলে সাদেক মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১১ আগস্ট সকালে মৃত্যুদন্ডপ্রাপ্ত আনোয়ারুল ইসলামের ১২ বছর বয়েসী মেয়ের মরদেহ বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। ওই দিন ১৬ জনকে আসামী করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা আনোয়ারুল ইসলাম।

পরে, ২০১৮ সনের ৭ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই মীর মোহাম্মদ মোখছেদুল আলম তদন্ত শেষে উক্ত ঘটনায় মামলার বাদি নিহতের পিতা আনোয়ারুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোহপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০১৬ সালের ১০ আগস্ট রাতে প্রতিপক্ষকে ফাঁসাতে বাদী আনোয়ারুল ইসলাম নিজে এবং তাঁর ভাই খুরশিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়াকে সাথে নিয়ে নিজের ১২ বছর বয়েসী মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাঁশ ঝাড়ের ভিতরে ফেলে রাখে।

দীর্ঘ বিচার কাজ শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন বিচারক।

পড়ুন: এনসিপি নেতা-সমর্থকের মধ্যে মারামারি, বিএনপি নেতাকে ধাক্কা

দেখুন: চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত সেনা সদস্যদের সড়ক অবরোধ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন