২৬/০২/২০২৬, ১৮:০৯ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৮:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোলাকান্দাইল ইউপি ভবনসহ গ্রামীণ সড়ক উদ্বোধন করলেন ইউএনও

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ ভবনের সেমি পাকা ভবন ও দুটি গ্রামীণ পাকা সড়কের উদ্বোধন করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ৬ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার গোলাকান্দাইলে ভবন ও রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন, ভারপ্রাপ্ত ইউপি সচিব খোরশেদ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাতেনসহ স্থানীয় গণ্যমান্যরা।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, ইউনিয়নটিতে নরসিংদী- নারায়ণগঞ্জ সেচ প্রকল্পের খালে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা থাকায় ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ। পাশাপাশি রাস্তা নষ্ট হয়ে ছিলো।

বিজ্ঞাপন

এসব সমাধানের চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে বড় ভোগান্তি হলো গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের নিজস্ব মডেল ভবন নেই। আপাতত সমস্যা সমাধানে সেমি পাকা ঘর করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এতে এখানকার জনসাধারণ উপকৃত হবেন।

পড়ুন: রূপগঞ্জ দলিল লিখক সমিতির আয়োজনে জুলাই আন্দোলনে শহীদদের স্মরনে দোয়া ও আলোচনা সভা

এস/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন