‎স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানার মোড় এলাকার ফ্যামিলি কিচেন রেস্তোরাঁর নিচে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎আহত ব্যক্তি মো. সোহেল জঙ্গলখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হামলার পর তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. শামা প্রাথমিক চিকিৎসা দেন।
‎
‎প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম শিকদারের নেতৃত্বে কয়েকজন সোহেলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় আমজাদ, তন্নী ও বাচ্চুসহ কয়েকজন সেখানে ছিলেন বলে জানা গেছে।
‎
‎আহত সোহেলের অভিযোগ, বিএনপির দলীয় কর্মসূচির বিষয়ে তাকে ও কয়েকজন নেতাকর্মীকে জানানো হয়নি। এ বিষয়ে সেলিম শিকদারের কাছে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে হামলা করা হয়। এর আগে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।
‎
‎তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সেলিম শিকদার বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছে। হামলার ঘটনা সত্য নয়।’
‎
‎পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামা বলেন, আহত অবস্থায় সোহেল নামের একজন হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
‎
‎এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : বোয়ালখালীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন