বিজ্ঞাপন

কিন্ডারগার্টেন শিক্ষকদের ‘উদ্ধত আচরণ’ ও ‘অন্যায় আবদারে’র প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করায় সরকারকে ধন্যবাদ এবং কিন্ডারগার্টেন শিক্ষকদের ‘উদ্ধত আচরণ’ ও ‘অন্যায় আবদারে’র প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলমাকান্দা শাখার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুইশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক এমদাদুল হক, যুগ্ম-আহবায়ক মিনহাজ বেগম, শিক্ষক একেএম শাহজাহান কবীর, আব্দুল মান্নান, মুখলেছুর রহমান, কামরুল ইসলাম, মোশারফ হোসেন ও মোস্তফা কামাল প্রমুখ।

মানববন্ধন শেষে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

পড়ুন: রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ

দেখুন: সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথ ২১ ফেব্রুয়ারি উদযাপন 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন