বিজ্ঞাপন

৩ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে বেইজিং থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এরআগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় সময় রাত ১০টায় বেইজিং ছেড়ে আসে। ফ্লাইটটি চীনের স্থানীয় সময় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করার কথা ছিল। তার অসুস্থ কন্যা সায়মা ওয়াজেদকে দেখতে কয়েক ঘণ্টা আগে বেইজিং ত্যাগ করেন বলে এখানে এক সংবাদ ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।  এছাড়াও দেশটির  প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন