১১/০২/২০২৬, ১৯:৪৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৯:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সদরপুরে নারী উত্ত্যক্তের অভিযোগ অস্বীকার করে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন

ফরিদপুরের সদরপুরে নারী উত্ত্যক্তসহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ভাসানচর ইউনিয়নের মধ্যচর গ্রামের প্রবাসী আলমগীর হোসেন।

শনিবার দুপুরে সদরপুর উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

আলমগীর দাবি করেন, তার নিকট কিছু লোক চাঁদাদাবী করায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। সেই মামলার জেরে প্রতিশোধ নিতে ওই ব্যক্তিরাই তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য, সম্প্রতি ভাসানচর ইউনিয়নের মধ্যচর বিদ্যুৎ অফিসের সামনে গ্রামবাসী এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করে আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফরিদপুর জেলা যুবদলের সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন