২০/০২/২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এসএস‌সির ফল পুন:নিরীক্ষ‌ণে ব‌রিশা‌লে ২৭৬ জ‌নের গ্রেড প‌রিবর্তন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে ২৭৬ জনের গ্রেড প‌রিবর্তন হয়েছে।

এতে ব‌রিশাল শিক্ষা বোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছেন ২৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন শিক্ষার্থী।

রোববার সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ব‌রিশাল মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি, এম, শহীদুল ইসলাম এ তথ্য জানান।

তি‌নি জানান, এ বছর ১৩ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন‌্য ৩৮ হাজার ৪৩৭ টি আবেদন করেন।

বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ৬ জেলার ১ হাজার ৫০২ টি স্কুল থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী ছিলো। এরমধ্যে ১৯৪ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করেছে ৮২ হাজার ৯৩১ জন। পাশ করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

সেই হিসেবে ব‌রিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ।

বিজ্ঞাপন

পড়ুন: ব‌রিশালে সনাতন ধর্মাবলম্বীদের ‘রামায়ণ’ অনুষ্ঠান পু‌লি‌শী বাধায় পন্ড

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন