খিলক্ষেত থানা আওয়ামী লীগ থেকে এনামুল দর্জির পদত্যাগ

পূর্বালোচনা বা সম্মতি না নিয়ে পদ দেওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ৭ নম্বর সদস্য অ্যাডভোকেট এনামুল হক ওরফে এনামুল দর্জি।

​আজ শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত চিঠির মাধ্যমে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। একই সাথে চিঠির অনুলিপি মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

​পদত্যাগপত্রে অ্যাডভোকেট এনামুল হক ওরফে এনামুল দর্জি উল্লেখ করেন, গত ৩ অক্টোবর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আওতাধীন খিলক্ষেত থানা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন, উক্ত কমিটিতে তাঁকে ৭ নম্বর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তবে এই কমিটিতে যুক্ত করার আগে তাঁর সঙ্গে কোনো কথা বলা হয়নি এবং বিষয়টিতে তাঁর কোনো সম্মতি ছিল না।

​পেশাগত পরিচয়ের বিষয়টি তুলে ধরে এই আইনজীবী লেখেন, “আমি একজন পেশাদার আইনজীবী এবং সাধারণ মক্কেলের স্বার্থে আমাকে প্রতিনিয়ত আদালতের কার্যক্রম চালাতে হয়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ও অবিবেচকের মতো উক্ত কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করে আমাকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।”

​এমতাবস্থায় বাস্তব ও মানবিক কারণ বিবেচনা করে খিলক্ষেত থানা আওয়ামী লীগের পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করছেন জানিয়ে পদত্যাগপত্রটি গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : গোপনে কতটা সংগঠিত আওয়ামী লীগ?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন