28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে সেপাক টেকরো বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব সেপাক টেকরো টুর্ণামেন্টে বিজয়ী বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণকারী নীলফামারী সৈয়দপুরের চারজন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা দেয়া হয়েছে। গত ৯ আগস্ট শহরের ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মহিলা জাতীয় দলের কোচ ববি রায়, খেলোয়াড় শারমিন, আইরিন ও অন্তর রায়কে সংবর্ধনা ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ। ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার
ওয়ার্কস ম্যানেজার মমতাজুল ইসলাম। অন্যদের মধ্যে হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রোটারি ক্লাবে চেয়ারম্যান মুবাশ্বির আলম প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন: কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ

দেখুন: পুলিশ হত্যা সমর্থন করলেন রুমিন ফারহানা? | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন