বিজ্ঞাপন

প্লট বরাদ্দ : হাসিনার বিরুদ্ধে আদালতে যা বললেন ৩ সাক্ষী

বিজ্ঞাপন

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের সবগুলো আইন ভঙ্গ করে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে এ কথা জানান দুদক কর্মকর্তারা। আর প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজউকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারকে প্লট বরাদ্দ দেন।

রাজধানীতে বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের তিন কর্মকর্তা।

সোমবার (১০ আগস্ট) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের তিন কর্মকর্তা।

রাজউকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা লাভবান হতে ও তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয় বলে সাক্ষ্য দেন তারা। পরে এ বিষয়ে দুদকের আইনজীবী সুলতান মাহমুদ বলেন, ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতকে বিষয়টি জানিয়েছেন সাক্ষীরা।

দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন মামলার বাদীরা।

আদালত এ বিষয়ে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেন।

পড়ুন : দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন