২৮/০২/২০২৬, ১৪:৪১ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৪:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল, হলে হলে যাচ্ছেন কোটাবিরোধীরা

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হল ও ইডেন কলেজে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা করায় তারা এ বিক্ষোভ মিছিলের ডাক দেন।

বিজ্ঞাপন

এরআগে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ১টার দিকে তারা অবস্থান নেয়া শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন।  

একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজ থেকে আন্দোলনে যুক্ত হয়েছেন ঢাকা মেডিকেলসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারো বাপের না’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’ স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, দেশের মাত্র ২ দশমিক ৬৩ শতাংশ মানুষের জন্য ৩৬ শতাংশ কোটা রয়েছে। জেলা কোটা ও নারী কোটাসহ মোট কোটা ৫৬ শতাংশ। কিন্তু এই কোটাগুলোর ১০ ভাগের বেশি পূরণ হচ্ছে না৷ তাই আমাদের দাবি, সর্বোচ্চ ১০ ভাগ কোটা রেখে কোটা সংস্কার করা হোক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন