28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে এখন থেকেই মাঠে নামতে হবে : শরীফুজ্জামান শরীফ

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আলমডাঙ্গা শহরের উপজেলা মঞ্চে এ জনসভায় উপস্থিত হয় হাজারো নেতাকর্মী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আখতার হোসেন জোয়ার্দার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে এখন থেকেই মাঠে নামতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদ সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর রাজপথে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে সে স্বৈরশাসনের পতন ঘটিয়েছিলেন। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে যিনি অবিচল নেতৃত্ব দিয়েছেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বেই ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবাইকে এখন থেকেই ভোটারদের কাছে যেতে হবে, ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।’

তিনি আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তাই প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এমনকি জেলার নেতাদের প্রতি অনুরোধ থাকবে- আপনারা কোনো শালিস-বিচারে যাবেন না। আপনারা সাধারণ মানুষের পক্ষে থাকবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করবেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, মো. সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, সাবেক সভাপতি এড. এম এম শাহজাহান মুকুল, সাবেক সম্পাদক মো. আবু জাফর মন্টু, শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, যুবদলের সম্পাদক মো. সাইফুর রশীদ ঝন্টু, মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জাসাস সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, ছাত্রদলের সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. আ. স. ম. আব্দুর রউফ, জজকোর্টের পিপি এড. মারুফ সারোয়ার বাবু ও ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।

সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন।

সভায় অন্যান্য বক্তারা বলেন, ‘গত ১৬ বছর ধরে আওয়ামী সরকারের দমন-পীড়ন সহ্য করে রাজপথে আন্দোলন করেছি। এখন সময় এসেছে সেই ত্যাগের ফসল ঘরে তোলার। সকল বিভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

জনসভায় আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর বিএনপির সব ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:চুয়াডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা আমিরুল ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন