১৮/০২/২০২৬, ২০:৩৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘রাজাকার’ স্লোগান দেওয়া অত্যন্ত দুঃখজনক: প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকার’ স্লোগান দেওয়াকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৫ জুলাই) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে শুদ্ধাচার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানীদের নির্যাতনের কথা জানে না বলেই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা লাগে না।

মন্ত্রণালয়ের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের লক্ষ্য মন্ত্রণালয় বা বিভাগসমুহের কাজে গতি আনয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করা। যার আলোকেই দেয়া হয় শুদ্ধাচার পুরষ্কার।

এবার নির্ধারিত লক্ষ্য অর্জন করা দশটি মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃতও করা হয়। এছাড়াও দেয়া হয় জাতীয় শুদ্ধাচার পুরস্কার। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন,  অপচয় ও দুর্নীতি রোধে সবাইকে সজাগ থাকতে হবে।

সরকারের নির্বাহী প্রধানের বক্তব্যে উঠে আসে কোটা আন্দোলন প্রসঙ্গ। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া স্লোগান নিয়ে আক্ষেপ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, পাকিস্তানের নির্যাতনের কথা ভুলে গেলে চলবে না। মুক্তিযুদ্ধের শিক্ষা নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রীর আহবান, যেখানেই  অনিয়ম, সেখানেই যথাযথ ব্যবস্থা নেবেন কর্মকর্তারা। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে নজরদারির তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন