১৪/০২/২০২৬, ২১:২৩ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ২১:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,প্রশাসনের জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় ফাতেমা সুইটসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় পোড়া তেল,ক্ষতিকর রং মেশানো খাদ্য ও বাসি মিষ্টির শিরা ধ্বংস করা হয়।
রবিবার (১৭ আগস্ট) উপজেলার শাকপুরা এলাকায় রাইখালী খাল সংলগ্ন ফাতেমা সুইটসে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা গেছে,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন,যথাযথ লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর উপাদান মেশানোর কারণে ফাতেমা সুইটসকে নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিরাপদ খাদ্য আইনে ফাতেমা সুইটস,কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পড়ুন: দক্ষিণ আগ্রাবাদ বিএনপি নেতৃবৃন্দের সাথে পূজা কমিটির মতবিনিময় সভা

দেখুন: হাতিয়ায় রিমালের প্রভাবে ভেসে যাচ্ছে ঘরবাড়ি ও দোকানপাট | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন