28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ¯স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত টিএসটি ভবনে রোববার সকালে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বলেন দেশের সংকটময় সময়ে শিক্ষার্থরাই এগিয়ে আসে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থীরা কী পারে তা করে দেখিয়েছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে। বিধ্বস্ত বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সুতরাং তোমাদেরও সেইভাবে দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি নবীন শিক্ষার্থীীদের উদ্দেশ্যে আরও বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক হলো তোমাদের ভিত্তি। যাদের ভিত্তি মজবুত ছিল তারাই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেয়েছ।

বিজ্ঞাপন

মো. জাহাঙ্গীর আলম সভাপতির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা মেধার স্বাক্ষর রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের সেই মেধাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাদের সকল দিক দিয়ে দক্ষতা অর্জন করে যোগ্যতা অর্জন করতে হবে। তোমরা যে বিষয়েই ভর্তি হও না কেন, সেই বিষয়েই মেধার স্বাক্ষর রাখতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘একজন শিক্ষার্থী যদি প্রথম থেকেই প্রতি ক্লাস মনোযোগের সাথে করে তাহলে তার শতকরা ৫০ ভাগ পড়া ক্লাসেই হয়ে যায়। আর অবশিষ্ট শতকরা ৫০ ভাগ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী, বিভাগের সেমিনার লাইব্রেরী ও অন্যান্য উৎস হতে সম্পন্ন করতে হয়। এক সেমিস্টারে যদি পিছিয়ে পড়ো তাহলে তা থেকে উত্তরণে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাই প্রথম থেকেই ভালো করতে হবে।’ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তোমাদের পরিশ্রম করতে হবে, অধ্যবসায় করে নিজেদের দক্ষ হিসেবে তৈরি করতে হবে। তোমাদের থেকে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের অনেক চাওয়া রয়েছে। আমি আশা করি তোমরা সেই চাওয়া পূরণ করতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন আয়োজন কমিটির আহয়ক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ওরিয়েন্টেশন আয়োজন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নবীন শিক্ষার্থীদের পক্ষে আইন ও বিচার বিভাগের হুমায়রা মিজান ইপ্সিতা এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. রবিউল ইসলাম তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধ্যার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের একটি করে ফোল্ডার, নোটবুক, কলম ও একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়।

পড়ুন: বিমানবন্দরে ক্রিকেট ব্যাটে ইয়াবা নেয়ার সময় আটক ২ যুবক

দেখুন: কেন একদিন আগেই ঈদ উদযাপন করলেন লক্ষ্মীপুরে ১১ গ্রামের সহস্রাধিক মানুষ?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন