26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এবিএল প্রপাটিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামে এবিএল প্রপাটিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ আলী এবিএল প্রপাটিজের স্বত্বাধিকারী লিয়াকত হোসেন খোকন এবং তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

মোহাম্মদ আলী তার লিখিত বক্তব্যে জানান, ২০০৯ সালে জমি উন্নয়নের জন্য লিয়াকত হোসেন খোকন গংদের কাছে তিনি আমমোক্তার প্রদান করেছিলেন। তবে সে সময়, তাদের দ্বারা প্রতারণার শিকার হন তিনি। অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার অপব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং মিথ্যা মামলা দিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়।

মোহাম্মদ আলী বলেন, “আমি এর আগে অনেকবার তাদের বিরুদ্ধে প্রতিকার চেয়েছি, কিন্তু প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। এখন আমি প্রশাসনের কাছে আবেদন করছি, যেন এই প্রতারণার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয় এবং আমার উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।”

এদিকে, ব্যবসায়ী এহছানুল হক, হোটেল জামানের পক্ষ থেকে রাশেদ করিম, আলমগীর জামান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা মোহাম্মদ আলীর অভিযোগের প্রতি সমর্থন জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এছাড়া, এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং অনেকেই আশা করছেন যে প্রশাসন যথাযথ তদন্ত করে অপরাধীদের শাস্তি দেবেন, যাতে ভবিষ্যতে এমন ধরনের প্রতারণা এবং অত্যাচারের ঘটনা রোধ করা যায়।

বিষয়টির ওপর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামের কাঁচাবাজারে বৃষ্টির প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন