এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গঠিত হচ্ছে এক ভিন্নধারার প্যানেল। বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, আব্দুর রহমান আল ফাহাদ ও আশিক খানসহ কয়েকজন প্রার্থী সতন্ত্রভাবে আংশিক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তাদের প্যানেলে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) বা জেনারেল সেক্রেটারি (জিএস) পদ রাখা হয়নি; তারা শুধু বিভিন্ন সম্পাদকীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ডাকসু নির্বাচন অফিস থেকে বের হয়ে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
এদিন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র নেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র নেন এবি জুবায়ের।
পড়ুন: ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক, জিএস ফরহাদ
এস/


