33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে পৌরকর্মচারীকে মারপিট , প্রতিবাদে কর্মবিরতি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার টয়লেট ব্লকের জায়গা দখলে বাঁধা দেওয়ায় দুই কর্মচারীকে মারপিট করা হয়েছে। ওই হামলার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে পৌরসভায় কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌরসভার কর্মচারীরা। এতে করে নাগরিক সেবা নিতে মানুষ ভোগান্তির শিকার হন শহরবাসী।
সৈয়দপুর পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিসাবরক্ষক আবু তাহের জানান, সৈয়দপুর পৌরসভার গোয়ালপাড়ায় কলাহাটি এলাকায় পৌরসভার একটি পাবলিক টয়লেট ব্লক রয়েছে। ওই ব্লকটির জায়গা ব্যবসায়ী পরিচয়ে কিছু অসাধু ব্যক্তি দখল করে নেয়। সেখানে রবিবার (১৭ আগস্ট) রাতে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেয় তারা। খবর পেয়ে পৌরকর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে পৌর সম্পত্তি দখলে বাঁধা দেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পৌরসভার সহকারী কর আদায়কারী সুজন শাহ ও যানবাহন পরিদর্শক মোকছেদ আলীকে বেদম মারপিট করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার প্রতিবাদে সৈয়দপুর পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে উল্লেখিত দিনে শহরে বিক্ষোভ মিছিল বের করে পৌর কর্মচারীরা। পরে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য বলেন, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাবরক্ষক আবু তাহের, কর নির্ধারক মো. নাদিম, যানবাহন শাখার কর্মচারী মো. জুয়েল প্রমুখ। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে গুরুতর আহত করা আইন অমান্যের মধ্যে পড়ে।

বিজ্ঞাপন

পড়ুন: গাইবান্ধায় জামায়াত নেতা হত্যা মামলার আসামী সৌরভকে গ্রেফতার করছে পুলিশ

দেখুন: মাদারীপুরে সরিষার বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন