১৮/০২/২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডাকসু নির্বাচন : শেষদিনে আরও ৯৩ মনোনয়ন ফরম সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিনে ৯৩টি ফরম বিতরণ হয়েছে। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর ফরম বিতরণ হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ মোট ৯৩টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর ফরম বিতরণ হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘণের ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। আর শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়ার সময় বাড়ানো হয়েছিল।

এদিকে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আজ মনোয়ন ফরম জমা দিয়েছে। অন্যদিকে বাম সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদ আজ প্যানেল ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ডাকসুতে ২৮ পদে ৫৬৫ ফরম বিক্রি, হল সংসদে ১২২৬টি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন