বাংলাদেশ বার কাউন্সিলের দুইবারের নির্বাচিত সাবেক সদস্য, রুল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং কুমিল্লা জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকুর আশু রোগমুক্তি কামনায় চৌদ্দগ্রাম উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট ) বিকেলে উপজেলা আইনজীবী সমিতির ৭ নং হল রুমে এ আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি এডভোকেট আবুল কাশেম এবং বর্তমান সহ-সভাপতি এডভোকেট মো. নুরুল ইসলাম।
এছাড়া বারের সাবেক সভাপতি, সম্পাদকসহ বিপুল সংখ্যক আইনজীবী, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা দোয়া মাহফিলে অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন হযরত মাওলানা নাছির উদ্দীন জেহাদী আল-কাদেরী। দোয়া মাহফিলে এড. কাইমুল হক রিংকুর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট শাহজাহান সিরাজ।
পড়ুন: কুমিল্লায় প্রয়াত সম্পাদক আলমগীর মহিউদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
দেখুন: দুর্গম পাহাড়ের বন্ধুর পথ এখন পিচ ঢালা সড়ক |
ইম/


