ইতালি রোমে তরে মাউরার এলাকায় এক মিনিমার্কেটে মাসের পর মাস মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি হচ্ছিল, স্থানীয় পুলিশ (Polizia Locale di Roma Capitale) ওই দোকান থেকে ৭০ কেজির বেশি খাবার জব্দ করেছে।
দোকানদার এক বাংলাদেশি নাগরিক (বয়স প্রায় ৩০), প্রায় ৪,০০০ ইউরো জরিমানা গুনতে হবে,ঘটনাটি জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছে পুলিশ এ বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে VI Municipio delle Torri.
ইতালীয় পুলিশ বলছে এটি খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ,তারা আরো বলেছে আমরা নিয়মিতভাবে এসব তদারকি চালিয়ে যাবো,জব্দকৃত খাবারের অনেকগুলোই কয়েক মাস আগে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল,দোকানদারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে,ইতালিতে খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এ ধরনের অপরাধে কড়া শাস্তির বিধান রয়েছে।
পড়ুন: তারেক রহমানের নির্দেশে শেরপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মাসুদ
দেখুন: ইসরায়েলকে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার হুশিয়ারি! এবার বদলাবে গাজা? |
ইম/


