কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আমরা হচ্ছি সেই সৌভাগ্য দল, আর সে দলের নেতা হচ্ছেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান একজন সেনাপ্রধান ছিলেন একজন রাষ্ট্রপতি ছিলেন। তারপর শহীদ জিয়াউর রহমানকে দেশি-বিদেশি ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শহীদ জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেন।
তিনি শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মৌলভি বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এসকল বলেন।
হেলেন জেরিন খান বলেন, ফ্যাসিস হাসিনার একজন ভূমি মন্ত্রী শুধু বাংলাদেশ নয়, লন্ডন বলেন, আমেরিকায় বলেন, দুবাই বলেন, ৬০০ থেকে ৮০০ বাড়ির মালিক এইভাবে ফ্যাসিদের দোসরের প্রত্যেকেরই পৃথিবীতে অনেক বাড়ি রয়েছে।
তিনি আরো বলেন,দেখেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু আজ দেখেন নেত্রী বেগম খালেদা জিয়া ভাড়া বাসায় থাকেন। কিন্তু তার কোন বাড়ি নাই এটা চিন্তা করার বিষয়। বাংলাদেশে তাদের মতো এমন নেতা জন্ম হয় নাই। দেখেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাঁচ বছর ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দশ বছর,তারা দু’জন দীর্ঘ ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও তাদের থাকার মত কোন জায়গা নেই। শুধু শহীদ জিয়াউর রহমান বাড়িতে তার বাবার একটি পৈত্রিক বাড়ি ছাড়া আর কিছুই নেই।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান হাওলাদার, জেলা বিএনপির সদস্য আতিকুর রহমান হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, কৃষক কৃষকদলের যুগ্ন আহবায়ক ওবায়দুর রহমান পলাশসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
পড়ুন:মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার: ট্রাক জব্দ


