১১/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে চোখের অপারেশন করাতে গিয়ে কৃষকের মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

মাদারীপুরে চোখের অপারেশন করাতে গিয়ে ভুল চিকিৎসায় এক কৃষকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। এই ঘটনায় হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা। শুক্রবার বিকেলে শিবচর উপজেলার ‘মাদবরেরচর হাট’ বাজারের ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান বেপারী (৫০) শরিয়তপুরের জাজিরা উপজেলার বিকিনগর এলাকার মৃত জহির উদ্দিন বেপারীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, চোখের সমস্যা নিয়ে শুক্রবার সকালে শিবচরের ‘মাদবরেরচর হাট’ বাজারের ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি হন শরিয়তপুরের জাজিরার বিকিনগর এলাকার কৃষক শাহজাহান বেপারী। দুপুরে তার চোখের অপারেশন করেন সেখানকার কর্তব্যরত এক চিকিৎসক। এর কিছুক্ষন পরপরই রক্তক্ষরণ শুরু হয়। তড়িঘড়ি করে ইজিবাইকে করে পাশের পাঁচ্চরের একটি প্রাইভেট হাসপাতালে শাহজাহানকে প্রেরণ করেন চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। পরে নেয়ার ইজিবাইকের ভেতরেই মারা যায় সে। কৃষকের মৃত্যুর খবরে তালা মেরে লাপাত্তা চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় দোষিদের বিচার চেয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন স্বজনরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান,ক্ষতি কোটি টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন