গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার (৩০ আগস্ট ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল খালিশকারটেক থেকে এলাকা থেকে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হলেন-পলাশ উপজেলার খালিশকারটেক এলাকার নাহিদ ওরফে নাহিদ ড্রাইভারের ছেলে শাওন (৩২)। র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, পলাশ থানার মাদক মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সে কারাবন্দী ছিল।
গেলো বছরের আগস্টের ৬ তারিখে সে কারাগার থেকে পলায়ন করে আত্নগোপনে ছিল। পরবর্তীতে গাজীপুর কোনাবাড়ী থানায় হওয়া জেল পলাতক মামলার মামলার ১৯৪ নম্বর এজাহারভুক্ত আসামি সে। এছাড়া তার নামে হত্যা,মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পলাশের খালিশিকারটেক থেকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য তাকে পলাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করে হয়েছে।
পড়ুন : নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে শ্রমিক আহত


