ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
সকালে মিছিল শেষে হরিপুর উপজেলায় জাতীয় পার্টিকে স্বৈরাচার বলে তাদের দলীয় কাযার্লয় ভাংচুর করেন গণঅধিকার পরিষদের নেতাকমর্ীরা।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, সকালে গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পাটির অফিসে গিয়ে তাদের অফিস ভাংচুর করে। এসময় সেই অফিসের কিছু চেয়ার তারা বাহিরে এনে জ্বালিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে একই দাবি নিয়ে বিকেলে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ মিছিল করেছেন গণঅধিকার পরিষদের নেতাকমর্ীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌড়াস্তা মোড়ে অবস্থান নেয়। এসময় বক্তরা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর সহ নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

