১১/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি যদি ক্ষমতায় আসে শহীদ পরিবার কেউ অবহেলিত থাকবেন না: খোকন তালুকদার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে জুলাই আন্দোলনে নিহত ও আহত প্রত্যেক অসহায় পরিবারের পাশে থাকবে এবং তাদের সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুর রহমান তালুকদার খোকন।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির আয়োজনে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন,তারেক রহমানের যে ইচ্ছা ও স্বপ্ন আপনারা শহীদ পরিবার কেউ অবহেলিত থাকবেন না। এখন দেশে একটি সরকার আছে দেশে একটি অস্থিশীল পরিস্থিতি বিরাজ করছে। যদি ভালো একটি নির্বাচন হয় এবং ভালো একটি সরকার আসে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয় বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান আপনাদের পাশে থাকবে।

এসময় মাদারীপুর জেলার জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন:ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয় মাদারীপুরে ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ২০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন