ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ষষ্ঠ দিনের মতো চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে নিজেরদের জন্য চাচ্ছেন ভোট।
রোববার (৩১ আগস্ট) প্রচারণার ষষ্ঠ দিনে বিকেল ৩টায় বাম ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেল মধুর ক্যান্টিনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এরপর শুরু করবে প্রচারণা।
এদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল দুপুর ২টার পর ভিসি চত্বর থেকে প্রচারণা শুরু করবে।
আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই এক প্যানেলের প্রার্থীরা অন্য প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন। কমিশনের পক্ষপাতিত্বেরও অভিযোগ করেছেন প্রার্থীরা।
তবে, কমিশন শুরু থেকেই দাবি করে আসছে, কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হচ্ছে।
পড়ুন: ডাকসু নির্বাচন : আনুষ্ঠানিকভাবে প্রথম ইশতেহার ঘোষণা করলো ছাত্রদল
এস/


